দৈনিক প্রথম নারায়ণগঞ্জ
জেলা প্রতিনিধি ::
নারায়ণগঞ্জ-৫ আসনে জনগণের আস্থার প্রতীক হয়ে উঠেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য *অ্যাডভোকেট আবুল কালাম* এবং তার সুযোগ্য সন্তান তরুণ নেতা *আবুল কাউসার আশা*।
দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে এমপি আবুল কালাম বলেন, “বিএনপির শক্তি জনগণ। জনগণের পাশে থাকলেই দল শক্তিশালী হবে।
*মানুষের বিপদে পাশে আবুল কালাম পরিবার*
সাম্প্রতিক সময়ে বন্দর-নারায়ণগঞ্জের বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন এমপি আবুল কালাম।
আবুল কাউসার আশা জানান, “আমার বাবা এমপি অ্যাডভোকেট আবুল কালাম সবসময় বিপদে-আপদে সাধারণ মানুষ ও নেতাকর্মীদের পাশে থাকেন। তিনি ইতিমধ্যেই নিহত বুলবুলের পরিবারের বাসায় গিয়ে খোঁজখবর নিয়েছেন এবং নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন। একইভাবে স্বেচ্ছাসেবক দলের নেতা জনির পিতাসহ অন্যান্য নিহতদের পরিবারের পাশেও তিনি অভিভাবক হিসেবে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।”
*তরুণদের আইকন আবুল কাউসার আশা*
এমপি আবুল কালামের হাত ধরে বন্দরের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছেন তার ছেলে আবুল কাউসার আশা। তরুণ প্রজন্মের সাথে সরাসরি যোগাযোগ, সামাজিক কাজ ও দলকে সুসংগঠিত করতে তার ভূমিকা প্রশংসিত হচ্ছে।
আশা বলেন, “বাবার আদর্শ বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য। মানুষের সেবা করাই রাজনীতি।
*বন্দরে উন্নয়নের ধারা অব্যাহত*
এমপি আবুল কালামের দীর্ঘদিনের সংসদীয় অভিজ্ঞতা ও জনসংযোগের কারণে বন্দরে দলের সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি এসেছে। ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “আসুন আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে শহীদ জিয়ার আদর্শে ঐক্যবদ্ধভাবে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি নেই।
বন্দরের সাধারণ মানুষ ও বিএনপির নেতাকর্মীদের প্রত্যাশা, আবুল কালাম ও আবুল কাউসার আশার নেতৃত্বে নারায়ণগঞ্জ-৫ আসনে উন্নয়ন ও জনসেবার ধারা আরও বেগবান হবে বলে যানান।
সর্বশেষ
ডুমুরিয়ায় মানকচু বাম্পার ফলন: কৃষকের মুখে হাসির ঝিলিক
ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগে যশোরে বিরোধী দলের ৫ এমপির সংবাদ সম্মেলন
ডহুরী-কাকবাধালে রশি টানা খেলায় উৎসাহ দিলেন চেয়ারম্যান পদপ্রার্থী রফিকুল ইসলাম, খেলোয়াড়দের দিলেন টি-শার্ট
চৌগাছায় সারের ডিলারশিপ পেতে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে
খুলনায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
চট্টগ্রামে ইমামদের প্রশিক্ষণ ভাতা কম দেওয়ার অভিযোগ, প্রতি ব্যাচে এক লাখ টাকা করে আত্মসাৎ*
রাজপথের রক্তচক্ষু উপেক্ষা করা ত্যাগের রাজনীতি: সব যোগ্যতা পেরিয়ে ডিলারশিপ পেয়েও অপপ্রচারের মুখে প্রবীণ বিএনপি নেতার পরিবার
গাজীপুরে কারখানা কর্মকর্তার ধমকের পর ফ্লোরে ঢলে পড়ে নারী পোশাকশ্রমিকের মৃত্যু: ছুটি না দেওয়া ও অবহেলার অভিযোগ
যশোরে ঘর থেকে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার
লালনের দর্শন মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনার অনন্য দৃষ্টান্ত: সংস্কৃতি বিষয়ক মন্ত্রী
*বন্দরে জনসেবায় অগ্রণী এমপি আবুল কালাম ও তার সুযোগ্য উত্তরসূরি আবুল কাউসার আশা
-
Reporter Name - Update Time : 01:44 pm, Saturday, 12 September 2026
- 42 Time View
Tag :
Popular Post

















